যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিটি কর্পোরেশনের লেকে
মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের লেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এতে বাসের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন।শনিবার রাত১০:৪০ মিনিটের দিকে আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।আহত অবস্থায় বাসের ড্রাইভার-হেল্পারকে উদ্ধার করা হয়েছে।আহতরা হলেন জাহাঙ্গীর(৪৯) ও আমানউল্লাহ(৪০)।এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন-নিট কনসার্ন গার্মেন্টের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের মধ্যে পড়ে যায়।খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।তিনি...
মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের লেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এতে বাসের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন।শনিবার রাত১০:৪০ মিনিটের দিকে আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।আহত অবস্থায় বাসের ড্রাইভার-হেল্পারকে উদ্ধার করা হয়েছে।আহতরা হলেন জাহাঙ্গীর(৪৯) ও আমানউল্লাহ(৪০)।এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন-নিট কনসার্ন গার্মেন্টের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের মধ্যে পড়ে যায়।খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।তিনি আরো বলেন-বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয় নি।বাসটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।