মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী দীর্ঘ ৯৭ ঘন্টা পর রাজশাহীর পুঠিয়ায় নিখোজ হওয়া আয়েশা সিদ্দিকার লাশ মিললো বাড়ি থেকে ৩০০ মিটার দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি গর্তে। পরিবারটিতে এখন শোকের ছায়া। রাজশাহীর পুঠিয়ায় আয়েশা সিদ্দিকা(৪) নামের এক শিশু নিখোঁজ হয়। সে বানেশ্বর দীঘলকান্দি প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে থেকে খেলার সময় সে নিখোঁজ হয়।আয়েশার বাবা জিয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে তার মেয়ে তাদের বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করি। শুক্রবার (৬জুন) তার লাশ মিললো পরিত্যক্ত একটি গর্তে। পুঠিয়া থানার ওসি...
মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
দীর্ঘ ৯৭ ঘন্টা পর রাজশাহীর পুঠিয়ায় নিখোজ হওয়া আয়েশা সিদ্দিকার লাশ মিললো বাড়ি থেকে ৩০০ মিটার দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি গর্তে। পরিবারটিতে এখন শোকের ছায়া।
রাজশাহীর পুঠিয়ায় আয়েশা সিদ্দিকা(৪) নামের এক শিশু নিখোঁজ হয়। সে বানেশ্বর দীঘলকান্দি প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে থেকে খেলার সময় সে নিখোঁজ হয়।আয়েশার বাবা জিয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে তার মেয়ে তাদের বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করি। শুক্রবার (৬জুন) তার লাশ মিললো পরিত্যক্ত একটি গর্তে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, লাশ পাওয়া গেছে, ঘটনা স্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।