রশিদুল ইসলাম কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট) লালমনিরহাটের হাতীবান্ধায় টাঙ্গানো নৌকা নামিয়ে আগুন দিয়েছে দৃবৃত্তরা। শনিবার ভোরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম বলেন, জামায়াত বিএনপির দোসর যারা আমাদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছে তারাই স্বাধীনতা, গরীব, দু:খী ও মেহনতি মানুষের মার্কা নৌকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবীও করেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামান করছি।...
রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাটের হাতীবান্ধায় টাঙ্গানো নৌকা নামিয়ে আগুন দিয়েছে দৃবৃত্তরা। শনিবার ভোরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গড্ডিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম বলেন, জামায়াত বিএনপির দোসর যারা আমাদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছে তারাই স্বাধীনতা, গরীব, দু:খী ও মেহনতি মানুষের মার্কা নৌকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবীও করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামান করছি।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম, এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।