ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দেশ চ্যানেল
October 13, 2026 2:48 pm
Link Copied!

লোহাগড়া প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

দৈনিক রানার পত্রিকার লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি কাজী ইমরানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সেবক মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, প্রভাষক মারুফ সামদানি, সাংবাদিক লোহাগড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, প্রেসক্লাবের সদস্য সচিব শেখ ইকবাল হাসান শিমুল, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, সৈয়দ খায়রুল আলম, মো. সিদ্দিকুর রহমান,মোঃ রেজাউল ইসলাম মো. শরিফুজ্জামান ও শম জামশেদ আহমেদ প্রমুখ।

এছাড়াও লোহাগড়া প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কেক কেটে উপস্থিত সকলে নৈশভোজে অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST