ঢাকাSunday , 3 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬-

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। এ উপলক্ষে রবিবার (৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম”।

অনুষ্ঠানে সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাংবাদিক ইকবাল হাসান শিমুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডের আহ্বায়ক সিকদার মকবুল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু, সৈয়দ খায়রুল ইসলাম, রিজাউল ইসলাম, কাজী ইমরান প্রমুখ গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য।এসময় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন আপনাদের দাবি যথাযত ভাবে কতৃপক্ষের নিকট উপস্থাপন করবো। পাশাপাশি বলবো অপ-সাংবাদিকতা রোধে আপনাদের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা ভবিষ্যতে গণমাধ্যমকে আরও শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীলভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST