ঢাকাTuesday , 21 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বাবা বুড়ো ঠাকুরের ৪দিন ব্যাপী বৈশাখী মেলা।

দেশ চ্যানেল
April 21, 2026 5:00 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে শুরু হচ্ছে চারদিনব্যাপী বৈশাখী উৎসব ও মেলা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টায় সনাতন ধর্মাবলম্বীরা শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে পূজা-অর্চনার মাধ্যমে এ উৎসবের সূচনা করবেন। পূজা শেষে দুপুরে আগত ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এদিন সন্ধ্যায় গোপালগঞ্জ থেকে আগত শিল্পী নিতুবালা বাউল গান পরিবেশন করবেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় ভজন কীর্তন পরিবেশন করবেন শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুর সম্প্রদায়ের শিল্পী অখিলকৃষ্ণ সরকার ও তার দল এবং তারকচাঁদ সম্প্রদায়ের শিল্পী দিলীপ গোঁসাই ও তার দল। গীতা পাঠে অংশগ্রহণ করবেন কান্তি চক্রবর্তী ও কার্তিক অধিকারী। পরে গোপালগঞ্জের ভাই-বোন সম্প্রদায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শ্রীশ্রীহরিলীলামৃত গ্রন্থ থেকে পাঠ করবেন ইতনার রামচন্দ্র মন্ডল। দুপুর থেকে শুরু হবে মতুয়া সমাবেশ ও হরিনাম সংকীর্তন। আর রাতে অনুষ্ঠিত হবে হরিযাত্রা। হরিযাত্রা পরিবেশন করবেন খুলনার শ্যামা মা নাট্য সংস্থা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ধর্মীয় পূজা অর্চনাশেষে পদাবলী কীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার দীপাঞ্জলি সম্প্রদায়ের শিল্পী অঞ্জলি সরকার ও তার দল। সন্ধ্যারাতে বাবা ত্রিনাথ ঠাকুরের পূজাশেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ তারকা ঢাকার পুলক অধিকারীসহ অন্যান্য শিল্পীরা।

এ বিষয়ে বৈশাখী উৎসব ও মেলা কমিটির আহবায়ক বিজন কুমার সেন বলেন, বাংলা ও বাঙালির প্রাণের উৎসব হলো বৈশাখী উৎসব। প্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখ মাসে ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা, পার্বণ অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকায় এই উৎসবটি লোকজ উৎসব হিসেবে পরিগণিত হয়ে পড়েছে।

তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গ্রামবাংলার প্রজাহিতৈষণী জমিদার লোকমাতা রাণী রাসমণির মকিমপুর কাছারীবাড়ি সংলগ্ন শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধাম অবস্থিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST