সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় হোন্ডারোহী আতিকুর রহমান শিহাব (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সে সাঁথিয়া পৌরসভাধীন ফকির পাড়া গ্রামের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের গঙ্গারামপুর নাম স্থানে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে শিহাব দুপুরে হোন্ডা নিয়ে ব্যবসায়িক কাজে সাঁথিয়া থেকে পাবনা যাচ্ছিলেন। পথি মধ্যে ঢাকা-পাবনা মহাসড়কে গঙ্গারামপুর নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দিলে সে টাকের চাঁকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আশংকাজন অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিহাবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও শুভাকাংখিদের মাঝে শোকের ছায়া নেমে...
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় হোন্ডারোহী আতিকুর রহমান শিহাব (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সে সাঁথিয়া পৌরসভাধীন ফকির পাড়া গ্রামের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের গঙ্গারামপুর নাম স্থানে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা গেছে শিহাব দুপুরে হোন্ডা নিয়ে ব্যবসায়িক কাজে সাঁথিয়া থেকে পাবনা যাচ্ছিলেন। পথি মধ্যে ঢাকা-পাবনা মহাসড়কে গঙ্গারামপুর নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দিলে সে টাকের চাঁকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আশংকাজন অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিহাবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও শুভাকাংখিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মাধপুর হাইওয়ে থানার এসআই হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও বা চালক কাউকে আটক করতে পারিনি তবে আটকের চেস্টা অব্যহত আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।