সাপাহারে আম বাগান থেকে অজ্ঞত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।
ছাদেক উদ্দিনঃ নওগাঁ জেলা প্রতিনিধি নগাঁর সাপাহার উপজেলার লক্ষিপুর এলাকায় গহিন আমের বাগান থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। লোক মুখে সংবাদ পেয়ে সোমবার বেলা ২টা ৩০মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর দরগা তলা পুকুর পাড়ে ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে নিঝুম গহিন বাগানের মধ্যে পেট কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান হতে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী বিষয়টি স্থানীয় থানায় সংবাদ দেয়। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনা স্থলে...
ছাদেক উদ্দিনঃ নওগাঁ জেলা প্রতিনিধি
নগাঁর সাপাহার উপজেলার লক্ষিপুর এলাকায় গহিন আমের বাগান থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। লোক মুখে সংবাদ পেয়ে সোমবার বেলা ২টা ৩০মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর দরগা তলা পুকুর পাড়ে ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে নিঝুম গহিন বাগানের মধ্যে পেট কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান হতে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী বিষয়টি স্থানীয় থানায় সংবাদ দেয়। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পেট কাটা নাড়ী ভুড়ি বেরিয়ে থাকা অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দীন জানান এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া থানায় মামলা দয়েরের প্রস্ততি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।