নওগাঁ জেলার ক্রাইম রিপোর্টার ছাদেক উদ্দিন গতকাল নওগাঁর সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় সাথী সেবা ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী (৩৬) নামে এক ক্লিনিক পরিচালক কে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এসময় ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী ডাক্তার না হয়েও ক্লিনিকের ব্যবস্থাপত্রে ডাক্তার পরিচয় ব্যবহার করা এবং ক্লিনিকের বিভিন্ন অনিয়ম পাওয়ায় এক লক্ষ টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক...
নওগাঁ জেলার ক্রাইম রিপোর্টার ছাদেক উদ্দিন
গতকাল নওগাঁর সাপাহারে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় সাথী সেবা ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী (৩৬) নামে এক ক্লিনিক পরিচালক কে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এসময় ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী ডাক্তার না হয়েও ক্লিনিকের ব্যবস্থাপত্রে ডাক্তার পরিচয় ব্যবহার করা এবং ক্লিনিকের বিভিন্ন অনিয়ম পাওয়ায় এক লক্ষ টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন ও থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।