নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম। রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোসলেম উদ্দিনের সাথে ভাতিজা সাগর আহম্মেদ জালালের সাথে জমি জমা সংক্রান্ত জের ধরে ভোর ৫ টার দিকে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাতিজা জালাল...
নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোসলেম উদ্দিনের সাথে ভাতিজা সাগর আহম্মেদ জালালের সাথে জমি জমা সংক্রান্ত জের ধরে ভোর ৫ টার দিকে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাতিজা জালাল উদ্দিনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।