সাব্বির আকাশঃ হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী এ কে এম ফয়সল। উপজেলা প্রশাসনের সি এ জসীম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রকৌশলী জাকির হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান ,সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,আয়ুব খান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।...
সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী এ কে এম ফয়সল।
উপজেলা প্রশাসনের সি এ জসীম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
বক্তারা বক্তব্যে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। শিক্ষা ,স্বাস্থ্য, স্যানিটেশন ,অবকাঠামো উন্নয়ন জনগনের দোরগোড়ায় পৌছাতে স্থানীয় সরকারের ভূমিকা সবাগ্রে বলে বক্তারা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।