হবিগঞ্জ মাধবপুরে আ.লীগ নেতা শাহ সেলিম পুলিশের হাতে আটক।
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, হবিগঞ্জ মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার এসআই শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার মাইক্রোস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাহ সেলিম মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার শাহ সফু (সবুর) মিয়ার ছেলে। গত বছর ৪ আগস্ট সরকার পতনের পর মাধবপুরে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে বেশ কয়েকজন আ.লীগ নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জ মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় মাধবপুর থানার এসআই শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার মাইক্রোস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাহ সেলিম মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার শাহ সফু (সবুর) মিয়ার ছেলে।
গত বছর ৪ আগস্ট সরকার পতনের পর মাধবপুরে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে বেশ কয়েকজন আ.লীগ নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।