হবিগঞ্জ মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক পলাতক।
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আশিক মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে। ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। ভিক্টিমের মা জানান, বাড়ির পাশের দোকান থেকে পান আনার কথা বলে শিশুটিকে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে যায় আশিক। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আশিক মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে।
ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
ভিক্টিমের মা জানান, বাড়ির পাশের দোকান থেকে পান আনার কথা বলে শিশুটিকে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে যায় আশিক। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আশিক পালিয়ে যায়।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিক্টিম বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।