ইয়াছিন আলী ইমন কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২৭ জন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি। শুক্রবার (১১ আগস্ট) জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তার এ তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ৭ জন, সিআর ওয়াররেন্ট ৩ জন, নিয়মিত মামলায় ১৬ জন এবং পূর্বের মামলায় আরও ১ জনসহ গত ২৪ ঘন্টায় মোট ২৭ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ...
ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২৭ জন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি। শুক্রবার (১১ আগস্ট) জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তার এ তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ৭ জন, সিআর ওয়াররেন্ট ৩ জন, নিয়মিত মামলায় ১৬ জন এবং পূর্বের মামলায় আরও ১ জনসহ গত ২৪ ঘন্টায় মোট ২৭ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। টেকসই নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশ তৎপরতা অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।