মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়ন থেকে ভিজিডি’র চাউল ৩০ কেজি’র পরিবর্তে ২৪ কেজি পাচ্ছে সুবিধাভোগীরা শিরোনামে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা, দেশ চ্যানেল,ভোরের সময় পএিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিজিডি’র চাউল বিতরণে অনিয়মের ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম কে আহবায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করেছেন এবং তদন্তের দায়িত্ব দিয়েছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত । কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন ও উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর কর্মকর্তা ওয়ালী উল্লাহ। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার ও তদন্ত কমিটির আহবায়ক কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম জানান সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাইযুল ওয়াসীমা নাহাত স্যার আমার হোয়াটসঅ্যাপে একটি চিঠি পাঠিয়েছেন ভিজিডি চাউল বিতরণে অনিয়ম এর বিষয়ে আমাকেসহ ৩ জনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন খোঁজ খবর নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবো । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত জানান গুনারীতলা ইউনিয়নে ভিজিডি চাউল বিতরণে অনিয়ম এর বিষয়ে কৃষি অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

