মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।মঙ্গলবার (২৮ নভেম্বর)উপজেলা নির্বাচন অফিস হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।শাহজাহান ভূঁইয়া বলেন-আমি নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে নৌকার পক্ষে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম।কিন্তু আমি পাইনি।জননেত্রী শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকে বক্তব্যের মাঝখানে বলেছেন-আমি ৩০০ আসনে ৩ জন করে মনোনয়ন দিতে পারবো।কেউ যদি সাংগঠনিক দায়িত্বে থাকে ও জনপ্রিয় হয়,তাহলে সে নির্বাচন করতে পারবে।আমি নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে মনোনয়ন প্রত্যাশী ছিলাম।আজ মনোনয়ন নিলাম-আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।রূপগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত।তাদের মূল্যায়ন করতেই...
মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।মঙ্গলবার (২৮ নভেম্বর)উপজেলা নির্বাচন অফিস হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।শাহজাহান ভূঁইয়া বলেন-আমি নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে নৌকার পক্ষে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম।কিন্তু আমি পাইনি।জননেত্রী শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকে বক্তব্যের মাঝখানে বলেছেন-আমি ৩০০ আসনে ৩ জন করে মনোনয়ন দিতে পারবো।কেউ যদি সাংগঠনিক দায়িত্বে থাকে ও জনপ্রিয় হয়,তাহলে সে নির্বাচন করতে পারবে।আমি নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসন হতে মনোনয়ন প্রত্যাশী ছিলাম।আজ মনোনয়ন নিলাম-আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।রূপগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত।তাদের মূল্যায়ন করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বলেও জানান শাহজাহান ভূঁইয়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।