ঢাকাSaturday , 2 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপালে মানবাধিকার কমিশনের প্রস্তুতি সভা

দেশ চ্যানেল
December 2, 2023 11:12 am
Link Copied!

হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল উপজেলা শাখার এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপালের অফিস কক্ষে কমিশনের উপজেলা সভাপতি এ্যাড. মহিউদ্দিন শেখের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন রামপাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, কমিশনের সহসভাপতি মো. বজলুর রহমান, করির আকবর পিন্টু, প্রভাষক সাংবাদিক সুখময় ব্রহ্ম, গাজী শাহজালাল, লায়লা সুলতানা, মো. তৌকির আহমেদ, শেখ সাগর আহমেদ, সরদার মহিদুল ইসলাম, শেখ হারুন প্রমুখ। মানবাধিকার কমিশন রামপাল শাখার মেয়াদ শেষ হওয়ায় আগামী বুধবার বিকাল ৩ টায় সংগঠনের সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও একই সভাকক্ষে প্রেসক্লাব রামপালের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অধিকাংশ সদস্যের সম্মতিক্রমে নতুন করে চার জন সহযোগী সদস্যকে প্রেসক্লাব রামপালের সদস্য করে নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST