ঢাকাMonday , 18 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান।

দেশ চ্যানেল
December 18, 2023 2:16 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম,ঝিনাইদহঃ

ঝিনাইদহে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে হক ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত
তদারকিমূলক অভিযান পরিচালনাকালে বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর এবং খাদ্যপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব নারায়ন চন্দ্র বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর, সদর উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি ও অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST