ঢাকাTuesday , 19 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ মাগুরা সফর।

দেশ চ্যানেল
December 19, 2023 1:01 pm
Link Copied!

রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মো: হেলাল মাহমুদ শরীফ মহোদয় গত ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ সস্ত্রীক মাগুরা জেলা সফর করেছেন।

সফরকালে তিনি ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মাগুরা সার্কিট হাউজের সংস্কার কাজ (ইন্টেরিয়র, রিসিপশন, ওয়াশরুম নির্মাণ ও সংস্কার, বিভিন্ন কক্ষ সংস্কার, কক্ষসমূহের নামকরণ প্রভৃতি) এর শুভ উদ্বোধন করেন।

এরপর তিনি মাগুরা সার্কিট হাউজের ড্রাইভার শেড সংস্কার কাজ (ইন্টেরিয়র, ২য় তলার ওয়াশরুম নির্মাণ, বিভিন্ন কক্ষ, সিঁড়ি ও গ্যারেজ সংস্কার প্রভৃতি) এর শুভ উদ্বোধন করেন।

পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “চাঁদের হাট” এ ১৬ জন ব্যক্তি ও সংগঠনের মাঝে ভালো কাজের নাগরিক অনুশীলনের স্বীকৃতি ও We Make Mistakes এর ১০ম প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে একটি তালের চারা রোপণ করেন।

এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে নবসৃজিত ছাদবাগান “কালেক্টরেট ছাদবাগান” এর শুভ উদ্বোধন করেন। এ ছাদবাগানে ৪০২টি প্রজাতির মোট ৪৪৮টি গাছ রয়েছে। এর পাশাপাশি ছাদবাগানে একটি আউটার লাইব্রেরিও নির্মাণ করা হয়েছে।

সন্ধ্যা ৭:০০টায় তিনি জেলা প্রশাসকের বাসভবনে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, মাগুরা জেলা শাখার সদস্যবৃন্দ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

গত ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মো: হেলাল মাহমুদ শরীফ মহোদয় মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প “গোল্ডেন ভিলেজ” এর উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

পরবর্তীতে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বয়োবৃদ্ধ সেবাপ্রার্থীদের জন্য “সিনিয়র সিটিজেন কর্নার” এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর এর কার্যালয় পরিদর্শন করেন।

পরবর্তীতে তিনি সহকারী কমিশনার (ভূমি), মাগুরা সদর এর কার্যালয় পরিদর্শন করেন।

বিকাল আনুমানিক ৪:৩০টায় তিনি খুলনার উদ্দেশ্য মাগুরা ত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST