ঢাকাThursday , 21 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

দেশ চ্যানেল
December 21, 2023 12:41 am
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার(২০ই ডিসেম্বর)সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় স্কাইলার্ক রুফটপ রেস্টুরেন্টে গুণীজন সংবর্ধনার আয়োজন করে সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব।অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অফ বাংলাদেশের সভাপতি আঞ্জুমান আরা শিল্পী, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হুমায়ুন কবির ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, সোনারগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমীন তুষার,উপজেলা আওয়ামী লীগ অন্যতম সদস্য শেখ এনামুল হক বিদ্যুৎ,মোকারাম,ইউপি মামুন দেওয়ান,মশিউর রেজা চৌধুরী,রিপন,ঢাকা দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক নানু মির্জা,মিজানুর রহমান,অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত গুণী ব্যক্তিদের সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন-সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব উদ্যোগে এই মহৎ কাজের উদ্যোগকে স্বাগত জানায়।ন্যায় ও সত্যের পক্ষে বলিষ্ঠ সংবাদের মাধ্যমে আরো অনেক দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা করেন।গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাবীব মাষ্টার,সহ-সভাপতি তপন আহমেদ,সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন রিপন,সদস্য মোক্তার হোসেন ২,মইনুল হোসেন,ফাহাদুল ইসলাম,সাথী,বৃষ্টি, রুনা,তুহিন,আল আমিন,নয়ন সরকার,জুলি, বিউটি,শাহরুখ,আলেয়া,আপন,ফারিয়া,তমা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST