ঢাকাThursday , 21 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্রধানমন্ত্রীর সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটবেঃ হাসানাত

দেশ চ্যানেল
December 21, 2023 1:44 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।

নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ ডিসেম্বর বরিশাল সফরকে ঐতিহাসিক রুপ দিতে চায় বরিশাল জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শেখ হাসিনার জনসভায় ১০ লাখ লোকের সমাগম করতে চায় দলটি।

বরিশাল সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তির রুপকার ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুছ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরসহ নেতৃবৃন্দ।

আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, নেত্রী আসবেন বরিশালে। বৃহত্তর বরিশালের দলীয় নেতাকর্মীরা প্রস্তত হচ্ছি। আমাদের লক্ষ, স্নরনকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বরিশালে। ওই সভায় কমপক্ষে ১০ লাখ লোকের সমাগম করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে আওয়ামী নানামুখী কর্মসুচী নিয়েছে। বঙ্গবন্ধু কন্যার আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা। তার আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে আশা রাখি।

জানা গেছে, আগামী শুক্রবারে (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জবসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST