ঢাকাSaturday , 23 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের কালিহাতীতে যুবকের মরদেহ উদ্ধার

দেশ চ্যানেল
December 23, 2023 8:07 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ফয়সাল আহমেদ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামের একটি কাঠ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিৎ করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সহিদুল ইসলাম।
নিহত ফয়সাল আহম্মেদ দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামের মো. রমজান আলীর ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করতো বলে জানা গেছে।
স্বজনরা জানায় শুক্রবার সন্ধ্যায় ফয়সাল আহম্মেদ মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবার। শনিবার সকালে স্থানীয় লোকজন ধলাটেঙ্গর গ্রামের একটি বাগানে ফয়সালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কালিহাতী থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,শুক্রবার রাতের কোনো একসময় দুবৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,মামলা প্রক্রিয়াধীন থাকলেও তদন্ত চলছে। দ্রত হত্যার রহস্য উদঘাটন করে আসামীদের আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST