ঢাকাSunday , 24 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুরে জেলা প্রশাসকের নির্বাচনি মত বিনিময় সভা

দেশ চ্যানেল
December 24, 2023 10:11 am
Link Copied!

সাব্বির আকাশঃ

হবিগঞ্জের মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি ,মুক্তিযোদ্ধা ,রাজনৈতিক নেতৃবৃন্দ ,সুশীল সমাজ, সাংবাদিকদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ্র।

সভাপতিত্ব করেন সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক ,সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ,ভাইস চেয়ারম্যান , মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মিনহাজ উদ্দিন,ইউনিয়ন চেয়ারম্যান মীর খুরশেদ আলম ,মাসুদ খান, সৈয়দ মুস্তফা কামাল সোহেল ,,মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ,,সুশীল সমাজ ,,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST