ঢাকাTuesday , 26 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী অধিবেশনে মিয়াজী

দেশ চ্যানেল
December 26, 2023 3:52 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে বাস্তবায়ন হতে যাওয়া ৮ম ও ৯ম শ্রেণির “নতুন কারিকুলাম বিস্তরণ ” বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম  । উপজেলা পর্যায়ে ০৭ (সাত) দিন ব্যাপী নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী দিন। ২৬ শে ডিসেম্বর (মঙ্গলবার) ৭ম দিনের প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শেষ  করেন জনাব অশোক কুমার সরকার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোটচাঁদপুর, ও জনাব মো: ফারুক আহমেদ, একাডেমিক সুপার ভাইজার, কোটচাঁদপুর, ঝিনাইদহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে স্কুলের মাঠ প্রাঙ্গনে শিক্ষকদের উদ্দেশ্য বক্তব্য পেশ করেন বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনীত ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর -মহেশপুর) আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব) সালাউদ্দীন মিয়াজী। তিনি বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে জয়লাভ করলে ৪ টি কাজ করবো তা হলো ১. শিক্ষার উন্নয়ন তথা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করবো ২. স্বাস্থ্য সেবা তথা উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো ৩. কৃষির উন্নয়ন করবো ৪. মানুষের জীবন যাপনের জন্য পরিবেশ সুন্দর করবো।
এরপর তিনি দেশ ও জাতি গঠনে দক্ষ নাগরিক তৈরির নতুন কারিকুলাম বাস্তবায়নের অগ্রণী ভুমিকা রাখার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য পেশ করেন উপজেলা চেয়ারম্যান শরীফুন্নেছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, যুবলীগের উপজেলা সভাপতি আবুল কাশেম, সাবেক মেয়র জাহিদুল ইসলাম, শেখ শাহিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST