ঢাকাThursday , 28 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে আসতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশ চ্যানেল
December 28, 2023 4:15 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পক্ষে এমপি একেএম শামীম ওসমানের দাবিকে মূল্যায়ন করে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার(২৮শে ডিসেম্বর)বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ)আসনের এমপি শামীম ওসমানকে জানিয়েছেন-আগামী ৪ঠা জানুয়ারী-২৪ইং নারায়ণগঞ্জে আসছেন তারা।বৃহস্পতিবার(২৮শে ডিসেম্বর)চাষাঢ়ার রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন-নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ)আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা‘র প্রার্থী একেএম শামীম ওসমান।তিনি জানান-আগামী ৪ঠা জানুয়ারী-২৪ ইং নারায়ণগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।ঐদিন দুপুর ২:৩০ মিনিটে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এক জনসভার আয়োজন করা হবে।জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অতিথি হয়ে আসবেন।সম্মেলনে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোঃশহীদ বাদল(ভিপি বাদল),মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. আরমান,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST