ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এডভোকেট মাহবুব আলী নৌকার যোগ্য প্রতিনিধি ……মাধবপুরে পথসভায় যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ

দেশ চ্যানেল
January 2, 2024 10:28 am
Link Copied!

সাব্বির আকাশঃ হবিগঞ্জ প্রতিনিধি

বাংলার সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার যোগ্যতা সম্পন্ন লোকদের নৌকা প্রতীক দিয়ে মাঠে পাঠিয়েছেন। আপনাদের প্রতিনিধি মাহবুব আলী শেখ হাসিনার কাছের লোক,অতি আপনজন,নৌকার যোগ্য প্রতিনিধি। তাই আপনারা এডভোকেট মাহবুব আলী কে নৌকায় ভোট দিন।
হবিগঞ্জের মাধবপুরে যুবলীগ আয়োজিত পথসভায় কথাগুলো বলছিলেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ।

মঙ্গলবার দুপুর ১ ঘটিকার কিবরিয়া স্কোয়ারে পথসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত,সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর রকি,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মোহিত,উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মিছির আলী, জেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী ,,সেক্রেটারী একে এম মঈনউদ্দীন সুমন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে নৌকার মনোনয়ন প্রাপ্ত এডভোকেট মাহবুব আলী বলেন, শেখ হাসিনার ভাতিজা মাধবপুর আসায় আমরা ধন্য হয়েছি।আমি মন্ত্রী ,এমপির যোগ্য না তবু ভালবরসে ভোট দিয়ে চুনারুঘাট মাধবপুর এলাকার মানুষ আমাকে বার বার ভোট দিয়েছে।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ভারপ্রাপ্ত সেক্রেটারি আবুল কাসেম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST