ঢাকাWednesday , 3 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডামি ভোটের প্রতিবাদে জয়পুরহাটে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

দেশ চ্যানেল
January 3, 2024 12:31 pm
Link Copied!

মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-

গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের সুশাসন পূর্ণ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জয়পুরহাটে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ৩য় দিনের প্রতিবাদ কর্মসূচি জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরাম।

বুধবার ১২ টায় জয়পুরহাট আইনজীবী সমিতি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সালামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সাধারণ সম্পাদক এ্যাড. শাহানুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ, সদস্য এ্যাড. তানজির আল ওহাবসহ বিএনপি পন্থী আইনজীবীরা।

এ সময় বক্তারা, সরকারের পাতানো ডামি নির্বাচন বর্জন ও ভোটাররা আগামী ৭ তারিখে ভোটকেন্দ্রে না যায় এজন্য সবাইকে আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST