মোঃআব্দুল আজিজ নিয়ামত পুর , নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর মান্দা-৪ আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী এবং সাবেক মন্ত্রী,মোঃ ইমাজ উদ্দিন প্রামানিককে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য প্রচার প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। আজ বুধবার সকাল দশটা হতে বৈকাল পাঁচটা পর্যন্ত জয় বাংলা তেঁতুলিয়া, নারায়ণপুর, সাবাই হাট সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারীগণ, সুধীজন, গুনীজন, শুভাকাঙ্ক্ষী, রিক্সা-ভ্যান , অটোরিকশা, সিএনজি চালক, পথচারী, স্বতন্ত্র কর্মী ও সমার্থক, সহ বিভিন্ন পেশাজীবি মানুষদের কাছে গিয়ে সালাম বিনিময় ও সাক্ষাৎ করে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মির্জা বাচ্চু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শরিফুল ইসলাম প্রচার ও প্রকাশনার সম্পাদক, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বকুল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

