ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

৭ই জানুয়ারি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ

দেশ চ্যানেল
January 4, 2024 1:54 pm
Link Copied!

মুন্না ইসলাম উপজেলা প্রতিনিধি (রাজশাহী) :

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ কিছু দল নির্বাচনে অংশ গ্রহন করলেও প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের দাবি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর তারই অংশ হিসেবে দেশ ব্যাপি চলছে ভোট বর্জন করে অসহযোগ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জনমত সৃষ্টি। আজ ৪ ই জানুয়ারি রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এর নির্দেশনায় দূর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির সুজনের উদ্বেগে উপজেলার বেলঘরিয়া বাজারে লিফলেট বিতরণ করেছে। এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা রিগেন খান , ওবাইদুর রহমান, রিপন মোল্লা, সহ আরো ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা ডামি নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST