ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
January 4, 2024 2:27 pm
Link Copied!

সুমন আহমেদ বিজয়ঃ

লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে ।

৪ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় পশ্চিম বুল্লা ঈদগাহ মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপের সভাপতিত্বে ও বুল্লা ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই মৃদুল কুমার ভৌমিকের পরিচালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম,লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম,বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহারুল ইসলাম তাউছ,লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম,আহবায়ক কমিটির সদস্য সদস্য বাবুল আহমেদ,সাংবাদিক বিলাল আহমেদ, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ভেলু মিয়া,সাধারণ সম্পাদক হাদিস মিয়া, বুল্লা ইউনিয়নের বিট অফিসার এ এস আই সাদেকুর রহমান,মোহাম্মদ জিয়াউদ্দিন মেলু,বুল্লা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাবেক মেম্বার আতাউর রহমান,পশ্চিম বুল্লা বঙ্গবন্ধু যুব উন্নয়ন সংঘের সভাপতি আয়াত আলী,রাওয়াল মিয়া ও শাহাব উদ্দিন প্রমূখ।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
তিনি আরও বলেন আমাদের সাথে কোন ধরনের দালাল বা তৃতীয় ব্যক্তি দ্বারা যোগাযোগ না করে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নতুবা যেকোন সমস্যা নিয়ে ৯৯৯ যোগাযোগ করবেন আপনাদের তথ্য আমরা গোপন রাখবো।

সমাজে চুরি ডাকাতি জুয়া মদ গাঁজা রোধকল্পে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এ ব্যাপারে কোন ধরনের তদবির আমাদের কাছে চলবে না অপরাধী যত বড় হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST