ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে মিয়াজীর নৌকার সমাবেশে জনসমুদ্র

দেশ চ্যানেল
January 4, 2024 6:05 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর -মহেশপুর) আসনের মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ) এর নৌকা প্রতিকের শেষ প্রচারণা ও সমাবেশে মহেশপুরে জনসমুদ্রে পরিণত হয়েছে।
৪ঠা জানুয়ারী (বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রার্থী নৌকা প্রতিকের মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ) মহেশপুর শহরে জনসমাবেশ করেছেন। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দিয়েছে।
জনসমাবেশে মিয়াজী বলেন আমি আপনাদের জন্য কাজ করতে চাই। কোটচাঁদপুর মহেশপুর বাসীর জন্য উন্নয়ন করতে চাই। আপনাদের সেবা করার সুযোগ আপনারা করে দিবেন। আগামী ৭ই জানুয়ারী নৌকা প্রতিকে আপনারা ভোট দিবেন এবং অন্য কে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ) একজন দক্ষ ও যোগ্য ব্যক্তি তাই সবাই দলীয় প্রতিক নৌকা প্রতিকে জনগণকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। কোটচাঁদপুর ও মহেশপুরের উন্নয়নের জন্য নৌকা মার্কার বিকল্প নাই। সকলকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য বলেন। সবাই নিজেরা ভোট দিবেন এবং অন্য কে সাথে নিয়ে ভোট দেওয়ার আহবান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য  ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরীফুন্নেছা মিকি, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ জসিম উদ্দিন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম ও সাধারন সম্পাদক সুলতানুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা মইজউদ্দিন হামিদ, কোটচাঁদপুর যুবলীগ নেতা আশরাফুল আলম খোকন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST