ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর ২ দিন বন্ধ

দেশ চ্যানেল
January 6, 2024 8:57 am
Link Copied!

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি রপ্তানি কার্যক্রম আগামী ৬-৭ জানুয়ানি ২ দিন বন্ধ থাকবে । সপ্তাহিক ছুটি শুক্রবার সহ তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানাজায়, আগামী ৬ ও ৭ জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৮ জানুয়ারি যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ তিনদিন বন্ধ ঘোষনা করা হয়েছে। এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রæপের সাধারন সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন জানান ,ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

ইমিগ্রেশন ভারপাপ্ত ওসি অর্মৃত অধিকারি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম জানান , আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চলমান থাকবে।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জানান, সংগঠনের সকল সদস্যদের সাথে আলোচনা করে বাংলাবান্ধা স্থলবন্দরের ৬ ও ৭ জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ জানুয়ারি সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST