ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত-

দেশ চ্যানেল
January 6, 2024 9:54 am
Link Copied!

মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি –

আজ বুধবার ৬ জানুয়ারি ২০২৪ সকাল ১০ টায় আগামী ০৭ জানুয়ারি (রবিবার) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪’ উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স মাঠে নির্বাচনে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের করণীয় সম্পর্কে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪’ উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত সকল পুলিশ ও আনসার সদস্যদের সঠিকভাবে ডিউটি পালনের জন্য নির্দেশনা প্রদান করেন । নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

সেই সাথে মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত সকল আইনানুগ দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, নিরপেক্ষতা, সততা ও সাহসের সাথে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন । নির্বাচনকে ঘিরে কোন ধরনের সংঘাত বা সহিংস ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশের সব ধরনের প্রস্তুতির বিষয়ে অবগত করেন।

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪’ উপলক্ষে বগুড়া জেলার ১২ টি থানায় পৃথক পৃথক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ব্রিফিং প্যারেডে পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা আনসার কমান্ড্যান্ট, অফিসার ইনচার্জ (সদর থানা), ওসি, ডিবি’সহ বাইরের জেলা হতে আগত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ এবং আনসার ও ভিডিপির কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST