ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাসে মিললো বোমা সদৃশ্য বস্তু

দেশ চ্যানেল
January 6, 2024 4:35 pm
Link Copied!

মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি বাস থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কক্সবাজারগামী(ঢাকা-মেট্রো ব-১২-২৫৫৫) বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে এটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।ওসি বলেন-বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে।তবে এটা আসলেই বোমা কিনা তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না।আমরা বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিয়েছি।তারা তদন্ত করে দেখলে নিশ্চিত হওয়া যাবে।বাসটির সুপারভাইজার মো: হাসান গণমাধ্যমকে জানান-ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী তাদের বাসে উঠেন।পরবর্তীতে গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে থামিয়ে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় গাড়ির যাত্রী গননা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই।এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। একপর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগ সুপারভাইজার সামনে নিয়ে আসতে গিয়ে দেখতে পান বোমা সদৃশ্য বস্তু রাখা। পরে সে ৯৯৯ এ কল দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST