ঢাকাMonday , 8 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া -৫ আসনে নৌকা প্রার্থী মজিবর রহমান মজনু বিজয়ী

দেশ চ্যানেল
January 8, 2024 1:13 am
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –

দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু।

রবিবার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এই আসনে মজিবর রহমান মজনু পেয়েছেন মোট এক লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম (মিনার প্রতীক) পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মজিবর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এর আগে শেরপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের মামুনার রশিদ (ডাব প্রতীক) ২ হাজাত ৪২৫ ভোট, বিএনএফ’র আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন প্রতীক) ২ হাজার ১৯১ ভোট, জাসদের রাসেল মাহমুদ (মশাল প্রতীক) এক হাজার ৬ ভোট পেয়েছেন।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, বগুড়া- ৫ আসনে মোট ৩৯দশমিক ৩৬ শতাংশ ভোট পড়েছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST