ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চার ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দেশ চ্যানেল
January 9, 2024 5:00 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম নৌ-রুটপাটুরিয়া-দৌলতদিয়ায় ভোর সোয়া পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল । এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া পাঁচটা থেকে ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়। সকাল নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো.সালাউদ্দিন জানান, সোমবার রাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। আজ মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে ঘনকুয়াশায় ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে সকাল নয়টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।বর্তমানে এই নৌ-পথে ছোট বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি চলাচল করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST