ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সংসদে শপথ নিলেন নব নির্বাচিত-৫ এমপি

দেশ চ্যানেল
January 10, 2024 3:33 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহন করেছেন।এ সময় তাদের শপথ বাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।বুধবার(১০ ই জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নীচতলার শপথকক্ষে তাদের শপথ-গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ক্ষমতাসীন দলের এমপিরা শপথ গ্রহণ করেন।সকাল ১০টার পর সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান শুরু হয়।এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।সকাল ১০টা ৮ মিনিটে শপথকক্ষে প্রবেশ করেন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এর আগে শপথ নেওয়ার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন।সংবিধান অনুযায়ী-গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়।সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সংসদ সদস্যদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।উল্লেখ্য:নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনে ১লাখ ৫৬হাজার ৪৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম)। নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার)আসনে ১লাখ ৪৮হাজার ২৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু।নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনে ১লাখ ১২হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনে ১লাখ ৯৫হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান।নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনে ১লাখ ৫২হাজার ২৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST