ঢাকাThursday , 11 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর সাইফুর হত্যা মামলায় চার্জশিট থেকে মূল আসামির নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

দেশ চ্যানেল
January 11, 2024 10:09 am
Link Copied!

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে চাঞ্চল্যকর সাইফুর রহমান হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সহ কয়েকজন আসামির নাম বাদ দিয়ে চার্জশিট দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার বনগাঁও সরকার পাড়া গ্ৰামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন নিহত সাইফুল রহমানের স্ত্রী ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,নিহত সাইফুল ইসলামের স্ত্রী শাহীনা আক্তার, পিতা ফয়জুল ইসলাম সহ আরো অনেকে।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, মোটা অংকের উৎকোচের বিনিময়ে এই হত্যা মামলার যে মূল পরিকল্পনাকারী আসামী অলিউর রহমান মাস্টারসহ আরো কয়জনের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছেন পুলিশ। সেই সাথে মামলার যে তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানায় কর্মরত এস আই বজলুর রহমানের শাস্তি দাবি করেন তারা।

উল্লেখ্য যে,গত বছরের ৩’মে জায়গা জমির জের ধরে সাইফুল রহমান ও তার পিতা ফয়জুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে ।তাদের পার্শ্ববর্তী গফফারপাড়া গ্রামের অলিউর রহমান মাস্টারসহ মোট ১২জন। পরে দিনাজপুর মেডিকেল কলেজের আই,সি,ইউতে ৪দিন চিকিৎসাধীন থাকার পরে সাইফুর রহমানের মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৫’মে নিহত সাইফুর রহমানের স্ত্রী শাহীনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST