ঢাকাFriday , 12 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার মানুষ ভূমিমন্ত্রী পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকতার সাথে কৃতজ্ঞ প্রকাশ !

দেশ চ্যানেল
January 12, 2024 5:31 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনা বাসির জন্য অপ্রত্যাশিত প্রত্যাশা পূরণ করে ভূমি মন্ত্রী উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনা বাসির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন।
এদিকে দলীয় উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ ও সংসদীয় কমিটির দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে তাদের নির্ভুল সিদ্ধান্তে ১১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন নতুন মন্ত্রিপরিষদ।
আর সেই সাথে অবশেষে ভূমি মন্ত্রীর পদে ভূষিত হলেন খুলনা- ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানার একক সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে দেশের যোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে নির্ভুল বিচার বিশ্লেষণের মাধ্যমে এবং দেশ উন্নয়নের অগ্রগতির সার্বিক দিক বিবেচনা করে বুদ্ধিমত্তায় চৌকস ঘাগু ব্যক্তিদের ওপর গুরু দায়িত্ব অর্পণ করতে একেবারেই ভুল করেনি।
তাই সকল আলোচনা সমালোচনা বিরোধিতা ও ধৈর্য সহিষ্ণুতার প্রতিফলন হিসেবে নিজের যোগ্যতা কে প্রমাণ করে ভূমি মন্ত্রীর পদে ভূষিত হলেন খুলনা- ৫ আসন থেকে নির্বাচিত বঙ্গবন্ধুর একেবারে নিবেদিত সৈনিক নারায়ণ চন্দ্র চন্দ।
যিনি এই আসন থেকে জনগণের সেবক হিসেবে তাদেরই মনের কুঠায় স্থান করে নিয়ে চার বারের মতো সংসদ সদস্য হওয়ার জন্য জনগণের মাঝে যোগ্যতা অর্জন করে এর আগেও তানাকে দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পদের দায়িত্বভার অর্পণ করেছিলেন।
সে দায়িত্ব তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের একজন আদর্শবান সৈনিক হিসেবে প্রাণের দল আওয়ামী লীগকে হৃদয় লালন করে সকল সমালোচকদের সমালোচনা উপেক্ষা করে দেশ উন্নয়নের অগ্রগতিতে শামিল ছিলেন।
আর তারই ধারাবাহিকতায় এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭ হাজার ভোটের ব্যবধানে নিকটতম বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের মর্যাদা অক্ষুণ্য রাখতে সক্ষম হওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুলচেরা বিচার-বিশ্লেষণের মধ্য দিয়ে ভূমী মন্ত্রণালয়ের গুরু দায়িত্বভার তাকে এবারও অর্পণ করলেন।
যা খুলনা তথা দক্ষিণ অঞ্চলের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে জনগণের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
যা খুলনাবাসীর জন্য অনাকাঙ্খিত প্রাপ্তি।
ফলে দলের উচ্চ পর্যায়ের রাজনীতি নির্ধারকরা একজন ভূমি মন্ত্রী উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনা বিভাগ তথা সর্বস্তরের জনতা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা তথা তার পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা ও দেশ উন্নয়নের অগ্রযাত্রার পাথেয় হয়ে খুলনাবাসী প্রধানমন্ত্রীর পাশে থাকবেন বলে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এদিকে ডুমুরিয়া ফুলতলা তথা সমগ্র খুলনা বাসীর পক্ষে অসংখ্য গুণীজন ভূয়সী প্রশংসা করে বলেছেন এমপি নারায়ণ চন্দ্র চন্দ সুশিক্ষিত আদর্শ পরায়ণ শিক্ষক জানার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অনেক যুবক সুশিক্ষায় শিক্ষিত হয়েছে।
এক কথায় এমপি নারায়ণ চন্দ্র একজন মানুষ গড়ার কারিগর এবং দলের বিরোধী অবস্থানের ক্রান্তি লগ্নে সংগঠনকে সুসংঘটিত করে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের আগলে রেখে সুখ-দুখে সাথী হয়ে তাদের পাশে থেকেছেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানার বিচক্ষণতায় দূরদর্শী অদম্য সাহসিকতায় দেশ পরিচালনা করতে অকুণ্ঠতার সাথে বিরামহীন পথচলা অবিচল রেখে দেশের সর্ববিষয়ে উন্নয়ন এর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে উল্লেখযোগ্য ত্যাগী ব্যক্তিদেরই গুরু দায়িত্বভার অর্পণ করতে কোনক্রমেই ভুল করেননি বলে দেশের সর্ব মহলের জনগণ মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST