ঢাকাTuesday , 16 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্ত মানুষেমানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন- পস্কজ নাথ।

দেশ চ্যানেল
January 16, 2024 1:23 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বরিশাল -৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পস্কজ দেবনাথ।

আজ(১৬ জানুয়ারি) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভা ও সদর ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় পস্কজ নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশেও মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও না খেয়ে থাকবেনা, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায়না। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাড়াতে। প্রধানমন্ত্রীর ক্ষুদ্র উপহার আপনারা গ্রহন করবেন।

এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহম্মেদ, মেহেন্দিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাজাহান সোহেল মোল্লা, সাইফুল ইসলাম, মশিউর রহমান নাদিম, সোয়েব হোসেন সোহরাব, আলী আবদু্ল্লাহ দোলন, মনির জমদ্দারসহ উপজেলা আওয়ামিলীগ ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST