সুনামগঞ্জে সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে দোয়ারাবাজার প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি,হাবীবুল্লাহ হেলালী,সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বজলুর রহমান,সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলাউদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক আশিস রহমান, প্রচার সম্পাদক হাফিজ সেলিম আহমদ, সাংবাদিক আল-আমিন,সাংবাদিক আবু বকর,আবদাল হোসেন, প্রমুখ। এসময় বক্তারা দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায়...
হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে দোয়ারাবাজার প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি,হাবীবুল্লাহ হেলালী,সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বজলুর রহমান,সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলাউদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের
যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক আশিস রহমান, প্রচার সম্পাদক হাফিজ সেলিম আহমদ, সাংবাদিক আল-আমিন,সাংবাদিক আবু বকর,আবদাল হোসেন, প্রমুখ।
এসময় বক্তারা দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের সাথে মতবিনিময় করেন এবং পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।