ঢাকাFriday , 19 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন সিআইডি প্রধান ডিআইজি নাজমুল

দেশ চ্যানেল
January 19, 2024 9:53 am
Link Copied!

জেলা প্রতিনিধি : নড়াইল

নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বাংলাদেশ পুলিশের সিআইডি প্রধান ডিআইজি মোঃ নাজমুল শেখ শীতার্ত অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় মরিচপাশা উচ্চ বিদ্যালয় ও শাহবাজপুর এতিমখানা চত্বরে এলাকার এতিম গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ হাজার ৫ শত কম্বল বিতরণ করেন সিআইডি প্রধান ডিআইজি শেখ নাজমুল ইসলাম।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক,সাবেক চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি সিআইডি প্রধান ডিআইজি নাজমুল ইসলাম এলাকার এতিম অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন এসময় উপস্হিত ছিলেন নড়াইল জেলা পরিষদের সাবেক প্রশাসক সুলতান আহমেদ বিপ্লব,মরিচপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, জয়পুর ইউনিয়নের সাবেক মেম্বর মোঃকামরুল মোল্যা,কাশিপুর ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি ডিআইজি নাজমুল ইসলাম এতিম, অসহায় ও দুস্থ হাতে কম্বল তুলে দেন।তারপর তিনি শাহবাজপুর এতিমখানায় কম্বল বিতরণ শেষে পবিত্র রমজান মাসে এতিমদের জন্য একটন চাউল ও একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে তিনি নিজ গ্রামের বাড়ি লোহাগড়ার গোন্ডব গ্রামের উদ্দেশ্য রওনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST