মিজানুর রহমান ফরিদপুর প্রতিনিধি ঢাকা- খুলনা মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টায় ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার খারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গার আলগী ইউনিয়নের আওড়াকান্দী গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), নোয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০), মধুখালির সিরাজুল ইসলাম (৩৫),অপর আহত অজ্ঞাত পুরুষ (৩০)। এ ঘটনায় আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, ভাঙ্গা থেকে সবুজ বাংলা নামক লেগুনাটি যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের উদ্দেশে...
মিজানুর রহমান ফরিদপুর প্রতিনিধি
ঢাকা- খুলনা মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টায় ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার খারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গার আলগী ইউনিয়নের আওড়াকান্দী গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), নোয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০), মধুখালির সিরাজুল ইসলাম (৩৫),অপর আহত অজ্ঞাত পুরুষ (৩০)। এ ঘটনায় আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, ভাঙ্গা থেকে সবুজ বাংলা নামক লেগুনাটি যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের উদ্দেশে যাচ্ছিল। ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে লেগুনাটি পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে ৪ জন যাত্রী নিহত ও ৭ জন আহত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।