মোঃ মশিউর রহমান সুমন।
চলচিত্র অভিনেতা আরেফিন শুভর মা খাইরুন নাহার আর নেই।গতকাল(২৪ জানুয়ারি) বুধবার দিবাগত রাত ১১ টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অভিনেতা আরেফিন শুভর মায়ের মৃতের খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচিত্রের সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান।জায়েদ খান বলেন, গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে আরেফিন শুভর মা ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার বাদ আসর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন কাজ সম্পন্ন করা হবে।
জানা যায়, ২১ জানুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শুভর মা।পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পর্যবেক্ষনে রাখা হয় তাকে। এছাড়াও ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়া রোগে ভুগছেন।

