হাজিরা দিতে গিয়ে যুবদল-ছাত্রদলের সভাপতি-সম্পাদক কারাগারে
পঞ্চগড় জেলা প্রতিনিধি আদালতে হাজিরা দিতে গিয়ে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠানো হয়েছে।বুধবার (৩১ জানুয়ারী)বিকালে আমলী আদালত-১ এ হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।এ তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবি এম এ আব্দুল বারি। জানা যায়,নির্বাচনের তফসিল ঘোষণার পর পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে যুবদল-ছাত্রদলের মশালমিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।এতে শ্রমিক লীগের আট নেতা-কর্মী হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবদল-ছাত্রদলসহ বিএনপির ৩৫...
পঞ্চগড় জেলা প্রতিনিধি
আদালতে হাজিরা দিতে গিয়ে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠানো হয়েছে।বুধবার (৩১ জানুয়ারী)বিকালে আমলী আদালত-১ এ হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।এ তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবি এম এ আব্দুল বারি।
জানা যায়,নির্বাচনের তফসিল ঘোষণার পর পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে যুবদল-ছাত্রদলের মশালমিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।এতে শ্রমিক লীগের আট নেতা-কর্মী হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবদল-ছাত্রদলসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ও
আসামী পক্ষের আইনজীবি এম এ আব্দুল বারি জানান,ছাত্রদল,যুবদলের
তিন নেতাকর্মীর জামিন আবেদন শুনানি শেষে বিচারক জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করে,দুজনের জামিন নাকচ করে জেলহাজতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।