কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে বাজার তদারকি কার্যক্রমের আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে জরিমানা আরোপ ও আদায় কার হয়েছে। কালিগঞ্জ পৌর শহরের ছন্দা হল মার্কেটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও বাজার তদারকিমূলক এ অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর কবির, স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে তদারকি অভিযান চলমান থাকবে।
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বাজার তদারকি কার্যক্রমের আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে জরিমানা আরোপ ও আদায় কার হয়েছে।
কালিগঞ্জ পৌর শহরের ছন্দা হল মার্কেটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও বাজার তদারকিমূলক এ অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর কবির, স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে তদারকি অভিযান চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।