জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনে(এম পি)প্রার্থী হলেন কাজী রুমা
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন-৪১ এর প্রার্থী হলেন মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরী কাজী রুমা। ১৯৮৩ সালে ২০ শে জুলাই কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী শাহজাহান ও মাতা নূরজাহান বেগম। স্কুল জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত হন,দীর্ঘ ২৫ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের সাথে থেকে সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। কালকিনি উপজেলার স্বনামধন্য গোপালপুর কাজী বাড়ির মেয়ে উপ-মহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক অধ্যাপক ডাঃ জোহরা বেগমের উত্তরসূরী কাজী রুমা। কাজী রুমা বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে...
মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন-৪১ এর প্রার্থী হলেন মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরী কাজী রুমা। ১৯৮৩ সালে ২০ শে জুলাই কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী শাহজাহান ও মাতা নূরজাহান বেগম। স্কুল জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত হন,দীর্ঘ ২৫ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের সাথে থেকে সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
কালকিনি উপজেলার স্বনামধন্য গোপালপুর কাজী বাড়ির মেয়ে উপ-মহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক অধ্যাপক ডাঃ জোহরা বেগমের উত্তরসূরী কাজী রুমা।
কাজী রুমা বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ক্ষুধা দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাবেন নির্বাচিত হলে। আমি ইতিপূর্বেও মানব সেবায় কাজ করে আসছি, ভবিষ্যতেও থাকবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।