ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক নিহত
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামের একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মোদনপুর নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে। তিনি হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শিক্ষক স্কুলে যাচ্ছিলেন। পথে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে পোঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামের একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মোদনপুর নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে। তিনি হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শিক্ষক স্কুলে যাচ্ছিলেন। পথে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে পোঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কিশোর কুমার কুন্ডু বলেন, খাইরুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।