ঢাকাMonday , 19 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-জয়পুরহাটে ৭২ ঘন্টা ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ থাকবে 

দেশ চ্যানেল
February 19, 2024 7:37 am
Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-

আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকেল ৫ টা থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকেল ৫ টা পর্যন্ত বগুড়া শহর এবং উপজেলা সমুহ, জয়পুরহাট জেলার বিটিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগকৃত ইন্টারনেট সেবাসমূহ বন্ধ থাকবে।

এর আওতায় জিপন (জিপিওএন) লিঙ্কড লাইন ইন্টারনেট (এলএলআই), পিভিএন সেবা রয়েছে।

টেলিফোন (এজিডব্লিউ) কপার ক্যাবলের মাধ্যমে দেওয়া সংযোগ (বগুড়া শহর) ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বগুড়া শহরের সাতমাথাস্থ তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট (বিইউইটি) কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে।

যা্র কারণে ৭২ ঘন্টা ইন্টারনেট সেবা প্রদান বন্ধ থাকবে।

তবে, ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST