ঢাকাWednesday , 21 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেশ চ্যানেল
February 21, 2024 7:54 am
Link Copied!

সাব্বির আকাশঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ সাইদুল হক এমপি।
সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,পুলিশ পরিদর্শক ((তদন্ত) আতিকুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাওছার আহমেদ , আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান ,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ,সাংবাদিক আজিজুর রহমান ,জালাল উদ্দিন লস্কর প্রমুখ।
বক্তারা আলোচনা সভা ৫২ এর ভাষা আন্দোলনের স্মৃতি চারণ করেন। ২১ শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলন সম্পর্কে ইতিহাস তুলে ধরেন।

উল্লেখ্য ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST